সোহেল রানা :
ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে ও জিনিয়াস মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে মোট তিনশটি গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মাওলানা এটিএম ইউনুস আলী। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, আকাবা নার্সারীর পরিচালক ডা: রুহুল আমিন, সংস্থার উপদেষ্টা হাজী আব্দুল মালেক রানা, কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক ওবাইদুর রহমান, আবরার ফাহাদ লাইব্রেরির পরিচালক রফিকুল্লাহ কালবি, জুলাই আন্দোলনে আহত সৈনিক তায়েফ হাসান খান ও শফিউল ইসলাম, বিশিষ্ট সমাজকর্মী কাজী সোহান শরীফ, একটু পাশে দাঁড়াই সংগঠনের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান সুমন। ইমাম গাজ্জালী সংস্থার সভাপতি ইব্রাহিম খলিল এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি শাহেদুল হক শিমুল, নির্বাহী সদস্য এ কে এম পিয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, শিশু বিভাগের পরিচালক শানজিদ রহমান সিয়াম, সহকারি পরিচালক সাকিন আহমেদ, সাকিব আহমেদ, শাহ সাব্বির আহসান, সংগীতশিল্পী কাওসার মাহমুদ ও আরো অনেকে। গাছ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন মীর মশাররফ স্কুলের প্রধান শিক্ষিকা মীর ফিরোজা বুলবুল, জিনিয়াস ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন। এবছর বন বিভাগ কর্তৃপক্ষ ঔষধী, বনজ ও ফলজ মোট ৩০০ টি গাছের চারা প্রদান করে সহযোগীতা করেন। এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে, ২০১৪ সাল থেকে অত্র সংস্থা গাছ বিতরন কার্যক্রম পরিচালনা করে আসছে। বক্তাগণ বলেন যে, গাছের চারা লাগানো আমাদের বিশ্বনবীর অন্যতম একটি সুন্নত। নবীর এই সুন্নতকে পালন করার জন্য এবং আমাদের এই সুন্দর পৃথিবীকে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার জন্য আমরা দীর্ঘদিন ধরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছি। গাছ আমাদের পরম বন্ধু। তাই একে যত্ন নিতে হবে। প্রত্যেকেই আমাদের নিজেদের পরিবেশকে সুনিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।