১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ১২:০২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
আলোচিত সাইদুল ড্রাইভার কে গলাকেটে হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে ভেড়ামারায় মানববন্ধন

আলোচিত সাইদুল ড্রাইভার কে গলাকেটে হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে ভেড়ামারায় মানববন্ধন

উজ্জল েহোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা মাইক্রো ষ্টান্ডের সভাপতি ও পৌর শ্রমিক দলের সহ-সভাপতি সাইদুল ইসলাম ড্রাইভার কে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নামক স্থানে দৃৃর্বৃত্তরা গলাকেটে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে ভেড়ামারায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে মাইক্রো ষ্টান্ডের ড্রাইভাররা। গতকাল শনিবার বিকালে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে মাইক্রো এবং প্রাইভেট কারের চালকরা অংশনেন। তাদের হাতে বিভিন্ন ধরনের প্লকার্ড, হাতে লিখা পোষ্টার শোভা পাচ্ছিল।
ভেড়ামারা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ পারভেজ মাসুদ’র সভাপতিত্বে এবং মাইক্রো ড্রাইভার মতিউর রহমান নিজামীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, মাইক্রো ড্রাইভার সাইদুল নাটোরে দৃর্বৃত্তদের হাতে খুন হলেও, এই খুনের মাষ্টারমাইন্ড রয়েছে ভেড়ামারাতেই। তাকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। তিনি দ্রুত সময়ের মধ্যে হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতারের দাবী জানান।
মানববন্ধনে অংশনেন, কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক হারুনার রশিদ, ভেড়ামারা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বাচ্চু, মাইক্রোষ্টান্ডের সাবেক সভাপতি মাহাবুল ইসলাম ড্রাইভার, মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম. উপদেষ্টা আশরাফুল ইসলাম, ড্রাইভার মিঠু, রাজীব সহ মাইক্রো ষ্টান্ডের প্রায় ২ শতাধিক ড্রাইভার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024