মোঃ স্মরণ:
কুষ্টিয়া'র মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া ও কাদেরপুর গ্রামের মধ্যবর্তি জিকে প্রধান খালে নির্মিত ব্রীজের ওপর আজ রবিবার সকালে চলন্ত অবস্থায় বালি বোঝাই স্টিয়ারিং টলি ব্রীজ ভেঙে পড়ে যায়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় চালক। পরে স্থানীয়রা গাড়িতে থাকা বালি আনলোড করে চালককে উদ্ধার করে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, অনেক দিন আগে থেকেই এই ব্রীজটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতো বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষ। আজ রবিবার সকালে একটি স্টিয়ারিং টলি বালি বোঝাই করে ব্রিজের ওপর ওঠে। এ সময় হঠাৎ করেই ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে যায়। প্রচন্ড ঝুঁকির মুখে পড়ে পড়ে টলি চালক। স্থানীয়রা দ্রুত ছুটে এসে টলির বালি নামিয়ে টলিটি উদ্ধার করে।
এলাকাবাসী বিষয়টি উদ্ধার্তন কর্তৃপক্ষ আমলে নিয়ে দ্রুত ব্রিজটি সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।
২৫/০৯/২২.ইং,
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024